
ফাতেহ ডেস্ক:
ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফের গুলিতে নিহত হয়েছে অনুপ্রবেশকারী । শনিবার ভোরে পাঞ্জাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করার চেষ্টা করার সময় তাদের গুলি করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম
প্রতিবেদনে জানানো হয়, শনিবার ভোর সাড়ে চারটার দিকে, পাঞ্জাবের খেমকরণ সীমান্ত দিয়ে ওই পাঁচজন ভারতে প্রবেশের চেষ্টা করে। এসময় বিএসএফ অনুপ্রবেশের গতিবিধি লক্ষ্য করে তাদের প্রথমে সাবধান করে, কিন্তু তাঁরা সেই সতর্কবার্তাকে তোয়াক্কা করে ভারতে দিকে এগিয়ে আসতে থাকে। এরপরই সীমান্তরক্ষীরা গুলি শুরু করে, পুরো এলাকা সিল করে দেয়। পরে তল্লাসির সময় ওই পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।
প্রথমে তিন জনের মৃতদেহ ও পরে আরো দুটি মৃতদেহের খোঁজ পায় বিএসএফ। ঘটনাস্থল থেকে কালশেনিকভ রাইফেল ও পিস্তল উদ্ধার করা হয়েছে। বিএসএফ জানিয়েছে যে মাটিতে মাইন পোঁতা থাকতে পারে, এই আশঙ্কায় খুব ধীরে ধীরে পুরো জায়গাটির তল্লাশি চালাচ্ছেন তারা।
-এ
