দেশে একদিনে মৃত্যু ৫৪, শনাক্ত ২৫১৯

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৫ হাজার ৭০ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৫১৯ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বুধবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৮২ জনে।

আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ। এর মধ্যে নতুন করে ৩ হাজার ৪২৭ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আগের সংবাদ‘ব্যবসায়ী আলেম’ : মুসলিম ইতিহাসে আলেমদের ব্যবসার কথকতা
পরবর্তি সংবাদকাবুলে আকস্মিক বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু