খুলনায় মাদরাসাছাত্র মুসা হত্যা: চারজনের ফাঁসির আদেশ

ফাতেহ ডেস্ক:

অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুইজনকে খালাস দেয়া হয়েছে।

খুলনায় মাদ্রাসা ছাত্র ও মুদি দোকানদার মুসা হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। খালাস দেয়া হয়েছে দুইজনকে। বুধবার সকালে, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন, বনি আমিন শিকদার, রাহিম শেখ, রাজু শিকদার ও নুহু শেখ। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সিরাজ শিকদার ও তার ভাই জসিম শিকদারকে খালাস দেয়া হয়।

২০১৮ সালের ২০ সেপ্টেম্বর রূপসার আঠারোবেকী নদী থেকে মুসার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সাতদিন পর নিহতের বাবা আদালতে অভিযোগ করলে ২০১৯ সালের ১৫ জানুয়ারি রূপসা থানায় হত্যা মামলা রেকর্ড করা হয়। ওই বছরের ৩০ মে ছয়জনকে আসামি করে অভিযোগপত্র দেয়া হয়।

আগের সংবাদউপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী করার আহ্বান প্রধানমন্ত্রীর
পরবর্তি সংবাদ‘আন্দোলন চাই, সময় মতো আমি নাই, ফোন বন্ধ’