কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ফাতেহ ডেস্ক:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ছবিল উদ্দিন (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশীদ। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে পাখিউড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ছবিল উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ছবিল উদ্দিন পাখিউড়া এলাকার মুসা আলীর ছেলে বলে জানা গেছে।

এব্যাপারে বিজিবি কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল জামাল হোসেন জানান, সীমান্তে একজনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে বিএসএফের গুলিতে ওই ব্যাক্তি মারা গেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়া সীমান্ত পথে ভারত থেকে গরু আনতে গেলে ওই সীমান্তে দায়িত্বরত বিএসএফ সদস্য ছবিলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পেটে গুলিবিদ্ধ হলে সেখানেই তার মৃত্যু হয়।

আগের সংবাদআজ জমজম পানি দিয়ে ধোয়া হবে পবিত্র কাবাঘর
পরবর্তি সংবাদনিবন্ধন ছাড়া স্পিডবোট চলবে না: নৌ প্রতিমন্ত্রী