ফিলিস্তিনের জন্য সুষ্ঠু ও স্থায়ী সমাধান চায় সৌদি

ফাতেহ ডেস্ক:

আজ থেকে ১৮ বছর আগের (২০০২ সাল) ‘আরব শান্তি চুক্তি’ মোতাবেক উপসাগরীয় দেশ ফিলিস্তিনের জন্য একটি সুষ্ঠু ও স্থায়ী সমাধান দেখতে চায় সৌদি আরব। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফেনালাপে এ ইচ্ছার কথা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

আজ সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, দুই নেতার মধ্যে ফোনালাপে সম্প্রতি ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার শান্তি চুক্তির ব্যাপারে আলোচনা হয়েছে। এ সময় দেশ দুটির মধ্যে সম্পর্ক স্বাভাবিককরণে মার্কিন প্রচেষ্টার প্রশংসা করেন সৌদি বাদশাহ।

তিনি বলেন, ইসরায়েল-সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রচেষ্টা প্রশংসনীয়। পাশাপাশি ২০০২ সালে প্রতিষ্ঠিত ‘আরব শান্তি চুক্তি’ মোতাবেক উপসাগরীয় দেশ ফিলিস্তিনের জন্য একটি সুষ্ঠু ও স্থায়ী সমাধান দেখতে চায় সৌদি আরব।

‘আরব শান্তি চুক্তির’ আওতায় আরব দেশগুলো ফিলিস্তিনিদের সঙ্গে রাষ্ট্রীয় চুক্তির বিনিময়ে এবং ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্যের যুদ্ধে দখল করা অঞ্চল থেকে ইসরায়েলকে পুরোপুরি প্রত্যাহার না করে বরং তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাব দেয়া হয়েছিল। তবে ইসলামের জন্মস্থান সৌদি আরব এবং এর পবিত্রতম স্থানগুলো ইসরায়েলকে স্বীকৃতি দেয় না।

তার পরও চলতি সেপ্টেম্বর মাসে প্রথমবারের মতো ইসরায়েলকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব। সে জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি বাদশাকে এ সিদ্ধান্তের জন্য সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি আঞ্চলিক সুরক্ষা নিয়েও আলোচনা করেন তারা।

আগের সংবাদবিস্ফোরণে দগ্ধ একজন হাসপাতাল ছাড়লেন
পরবর্তি সংবাদবেসামরিক সর্বোচ্চ সম্মাননা পেলেন মুফতি তাকি উসমানী