সাংবাদিক খাশোগি হত্যা: ৮ জনের কারাদণ্ড

ফাতেহ ডেস্ক:

সাংবাদিক জামাল খাশোগি হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে আটজনের বিরুদ্ধে কারাদণ্ড ঘোষণা করেছে সৌদি আরব। তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (০৭ সেপ্টেম্বর) তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করে দেশটির পাবলিক প্রসিকিউশন। রায়ে হত্যায় জড়িত থাকার অপরাধে ৫ জনকে ২০ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। বাকি তিনজনকে সাত থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়।

সোমবার সৌদি প্রেস এজেন্সির বিবৃতিতে বলা হয়, খাশোগি হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে পাঁচজনের বিরুদ্ধে ২০ বছর করে কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। এছাড়া আরও তিন ব্যক্তিকে সাত থেকে দশ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত মে মাসে খাশোগির সন্তানরা বলেছিলেন, তারা তাদের বাবার হত্যাকারীদের ক্ষমা করে দিয়েছেন। তার মানে হত্যাকারীদের কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। সোমবার যাদের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে পাঁচজনকে এর আগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে নির্মম হত্যার শিকার হন সাংবাদিক জামাল খাশোগি। হত্যার পর খাশোগির দেহ টুকরো টুকরো করা হয়। জ্বালিয়ে দেয়া হয় এসিডে। হত্যার প্রায় ২ বছর হতে চললেও তার মরদেহের এখনো কোনো সন্ধান মেলেনি।

এক সময় সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন খাশোগি। সৌদি রাজতন্ত্রের সমালোচনা করাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে তাকে হত্যা করা হয় বলে বিভিন্ন সময়ে গণমাধ্যমের প্রতিবেদেন উঠে এসেছে।

আগের সংবাদমসজিদে বিস্ফোরণ: ক্ষতিগ্রস্তদের ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট
পরবর্তি সংবাদএমদাদুল বারীর মৃত্যুতে প্রধানমন্ত্রী-আইনমন্ত্রী ও স্থানীয় সাংসদের শোক