‘ইউএনও ওয়াহিদা খানম অনেকটাই শঙ্কামুক্ত’

ফাতেহ ডেস্ক:

ইউএনও ওয়াহিদা খানমের মাথার সেলাই কাটা হয়েছে: চিকিৎসক।

দুর্বৃত্তের হামলার শিকার ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের মাথার সেলাই কাটা হয়েছে। তিনি এখন অনেকটাই শঙ্কা মুক্ত বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান জাহেদ হোসেন।

শনিবার সকালে, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে ওয়াহিদা খানমের পরিস্থিতি সম্পর্কে ডাক্তার জাহেদ বলেন, অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো। ডান হাতের কনুই পর্যন্ত নাড়তে পারছেন, সলিড খাবান খেতে পারছেন তিনি। তবে কেবিনে নেয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

দোসরা সেপ্টেম্বর দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের বাড়িতে জখম করা হয় তাকে ও তার বাবাকে। পরের দিন হেলিকপ্টারে তাকে ঢাকায় এনে ভর্তি করা হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে।

আগের সংবাদপ্রথমবারের মতো আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসছে তালেবান
পরবর্তি সংবাদমসজিদে বিস্ফোরণ: আইসিইউতে ভর্তি ৫ জন এখনো শঙ্কামুক্ত নন