ডিভোর্সের হার কমাতে চীনের নতুন উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক:

গত দুই দশকে ব্যাপক হারে ডিভোর্সের ঘটনা বেড়েছে চীনে। এই ক্রমবর্ধমান ডিভোর্সের হার কমিয়ে আনার লক্ষ্যে বিয়ের আগেই প্রেমিক-প্রেমিকাদের বিয়ের বিষয়টি নিয়ে কাউন্সেলিং করার পরামর্শ দিয়েছে দেশটি। খবর খালিজ টাইমস।

চীনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের মতে, পারস্পারিক সম্মতিতে ডিভোর্সের বিধান থাকার কারণে দেশটিতে শুধু গত বছর ৪.১৫ মিলিয়ন চীনা দম্পতি বিবাহ বিচ্ছেদ ঘটিয়েছেন।

এই প্রবণতা বন্ধ করার লক্ষ্যে দেশটি বিয়ের আগে কাউন্সেলিং করার পরামর্শ দিয়েছে। যাতে বিবাহ বিচ্ছেদের হার কমে আসে। সম্প্রতি দেশটির সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় ও চীনের মহিলা ফেডারেশন এই নির্দেশনা জারি করেছে। তবে, এই নির্দেশনা কাদের জন্য প্রযোজ্য হবে এবং এই কাউন্সেলিংয়ের খরচ কারা বহন করবেন সেটি পরিষ্কার নয়।

আগের সংবাদশিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ‘চিন্তাভাবনা’ চলছে
পরবর্তি সংবাদএরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা