আল্লামা শফির অবস্থা সংকটাপন্ন: এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায়

ফাতেহ ডেস্ক:

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফির শারীরিক অবস্থা সংকটাপন্ন। আজ দুপুরে তার শারীরিক অবস্থা অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। বিকেল চারটায় আল্লামা শফীকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হবে।

জানা যায়, হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন আল্লামা শফী। রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকালে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা মেডিকেল বোর্ডে বসেন।

দেশের শীর্ষ এ আলেমের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তাকে ঢাকার আজগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হবে।

আগের সংবাদঢাকা থেকে ইস্তাম্বুল: প্রতিদিন চলবে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট
পরবর্তি সংবাদইজরাইল প্রতিষ্ঠাতার ছেলের রাজসাক্ষ্য : ‘ইহুদীবাদী প্রকল্পে আমি লজ্জিত’