
ফাতেহ ডেস্ক:
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা আহমদ শফী রহ. এর ইন্তেকালে শনিবার বোর্ডের অন্তর্ভূক্ত সব মাদরাসার ক্লাস বন্ধ ঘোষণা করেছে বেফাক। গতকাল শুক্রবার বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক অধ্যাপক মাওলানা যােবায়ের আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভূক্ত সকল মাদরাসা কর্তৃপক্ষের অবগতির জন্য জানানাে যাচ্ছে, বেফাকের চেয়ারম্যান শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ.-এর ইন্তেকালে আগামীকাল রােজ শনিবার সকল মাদরাসার ক্লাস বন্ধ রেখে হযরতের জন্য খতমে কুরআন পড়ে দোয়ার ব্যবস্থা করার জন্য অনুরােধ করা গেল।
উল্লেখ্য, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার সময় ঢাকা আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন আল্লামা আহমদ শফি রহ.।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর।
