আহমদ শফীর মৃত্যুতে ভূমিমন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীর শোক

ফাতেহ ডেস্ক:

হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর মৃত্যুতে শোক জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও শিক্ষা উপমন্ত্রী মহবিুল হাসান চৌধুরী নওফেল।

শুক্রবার রাতে পাঠানো শোক বার্তায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করে বলেন, তিনি ছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন।

আহমদ শফী ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। পাশাপাশি কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নেও ভূমিকা রেখেছেন।”

অপর এক শোকবার্তায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল হাটহাজারী বড় মাদ্রাসার সদ্য বিদায়ী মহাপরিচালক শাহ আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক জানান।

বার্তায় তিনি বলেন, আহমদ শফী ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিক্ষা উপমন্ত্রী শোক বার্তায় আহমদ শফীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অপর এক শোক বার্তায় আহমদ শফীর মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।

তিনি কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আহমদ শফীর ভূমিকার কথা স্মরণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

-এটি

আগের সংবাদহাটহাজারীসহ চার উপজেলায় বিজিবি মোতায়েন হচ্ছে
পরবর্তি সংবাদআল্লামা শফী রহ. এর বেড়ে ওঠা