
ফাতেহ ডেস্ক:
উপমহাদেশের বিখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশের কওমি মাদ্রাসা সমূহের শীর্ষ সংগঠন আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া এর চেয়ারম্যান, বেফাকুল মাদারিস, বাংলাদেশের চেয়ারম্যান, আল-জামিয়াতুল আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকাল গভীর শোক প্রকাশ করেছেন শাইখুল ইসলাম সাইয়েদ হুসাইন আহমদ মাদানির ছোট ছেলে জমিয়তে উলামায়ে হিন্দের বর্তমান প্রেসিডেন্ট, দারুল উলূম দেওবন্দের শাইখুল হাদিস সাইয়েদ আরশাদ মাদানি।
অফিসিয়াল ফেসবুক পেইজে দেয়া এক শোক বার্তায় সাইয়েদ আরশাদ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার সময় ঢাকা আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন আল্লামা আহমদ শফি রহ.।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর।
