
ফাতেহ ডেস্ক:
উপমহাদেশের বিখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশের কওমি মাদ্রাসা সমূহের শীর্ষ সংগঠন আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া এর চেয়ারম্যান, বেফাকুল মাদারিস, বাংলাদেশের চেয়ারম্যান, আল-জামিয়াতুল আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে মাদ্রাসার কবরস্থানে দাফন করা হবে।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বাদ যোহর (দুপুর ২ টায়) দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ পড়াবেন আল্লামা শফীর বড় ছেলে মুফতী মো. ইউসুফ।
উল্লেখ্য, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার সময় ঢাকা আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন আল্লামা আহমদ শফি রহ.।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর।
