নিযুক্ত হলেন হাটহাজারী মাদরাসার মুহতামিম

ফাতেহ ডেস্ক:

চট্টগ্রামের দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসেবে শুরা কমিটির মাধ্যমে তিনজনকে নির্বাচন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ শনিবার আল্লামা আহমদ শফী রহ. এর জানাজার পর মাদরাসার শূরা কমিটি বসে এ সিদ্ধান্ত নেন।

জানা গেছে, তিন সদস্য বিশিষ্ট এ কমিটি মাদরাসার সব কাজের সুরাহা করবেন। তাঁদের সবার সমান অধিকার থাকবে। কেউ একজন এককভাবে কোন সিদ্ধান্ত নিতে পারবেন না।

কমিটিতে থাকা সদস্য তিনজন হলেন, হাটহাজারী মাদরাসার প্রধান মুফতি এক. মুফতী আবদুস সালাম। বর্তমান সহকারী পরিচালক দুই. মাওলানা শেখ আহমদ ও তিন মাওলানা ইয়াহইয়া।

মাদরাসার সাবেক নায়েবে মুহতামিম মাওলানা জুনায়েদ বাবুনগরীকে নাজেমে তালিমাত ও প্রধান শায়খুল হাদীস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

-এ

আগের সংবাদকাশ্মীরিদের বেআইনি হত্যার কথা স্বীকার করল ভারতীয় সেনাবাহিনী
পরবর্তি সংবাদকরোনায় মৃতের সংখ্যা ৯ লাখ ৬০ হাজার ছাড়াল