দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছি: স্বাস্থ্যমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

দুর্নীতির বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক স্বপন। আজ (বুধবার) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সম্প্রসারিত উন্নয়ন কাজ উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি না মানার কারণেই করোনার দ্বিতীয় ঢেউয়ের (সেকেন্ড ওয়েভ) শঙ্কা আছে। তবে এসব নিয়ে প্রস্তুত আছে স্বাস্থ্য বিভাগ। শীতকালে বিয়ে ও পিকনিকসহ নানা অনুষ্ঠান হয়ে থাকে। জনসমাগম বেশি হওয়ায় করোনার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এ কারণে এসব অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকতে হবে। শীত মৌসুমে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও সর্তক থাকার পরামর্শ দেন তিনি।

মন্ত্রী বলেন, লকডাউনের ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি। বিশ্বমানের স্বাস্থ্য সেবা প্রদান করায় দেশে করোনা নিয়ন্ত্রণে বলেও জানান জাহিদ মালেক।

আগের সংবাদদেশে একদিনে মৃত্যু ৩৭, শনাক্ত ১৬৬৬
পরবর্তি সংবাদসৌদিতে ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত রোববার