‘শেখ সাবাহ বঙ্গবন্ধুকে ওআইসি সম্মেলনে নিয়ে গিয়েছিলেন’

ফাতেহ ডেস্ক:

শেখ সাবাহ ছিলেন বাংলাদেশের প্রকৃত বন্ধু বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার ঢাকাস্থ কুয়েতের দূতাবাসে রাখা শোক বইয়ে স্বাক্ষর করে তিনি একথা জানান।

তিনি বলেন, শেখ সাবাহ ছিলেন বাংলাদেশের প্রকৃত বন্ধু। তিনি ১৯৭৪ সালে বাংলাদেশে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওআইসি সম্মেলনে নিয়ে যান।

ড. মোমেন বলেন, শেখ সাবাহ দূরদর্শী এবং মুসলিম উম্মাহর জন্য একজন উদার নেতা ছিলেন। তার মৃত্যুতে মুসলিমবিশ্ব তাদের স্বার্থরক্ষায় নিবেদিতপ্রাণ একজন বিশ্বনেতাকে হারালো। কুয়েতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সে দেশের এই আমিরের অবদান এ দেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে।

ড. মোমেন বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শেখ সাবাহর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। পররাষ্ট্রমন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবার এবং সে দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বইয়ে স্বাক্ষরকালে কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোহাম্মেদ এ. এইচ হায়াত উপস্থিত ছিলেন

আগের সংবাদপরিকল্পনা করে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল: লিবেরহান কমিশন
পরবর্তি সংবাদসরকারি অর্থে ঘর নির্মাণের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ