
ফাতেহ ডেস্ক:
কক্সবাজারের টেকনাফ উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে নিয়ে দু’পক্ষের গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন।
আজ (রোববার) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ১০ থেকে ১২ জন আহত হয়েছে। আহতদের ক্যাম্পের ভেতরেই বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
উখিয়া থানা পালিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গাজী সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতরা রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। ক্যাম্পের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
