রাজধানীতে সড়কে হঠাৎ বিস্ফোরণ

ফাতেহ ডেস্ক:

রাজধানীতে সড়কের নিচে থাকা একটি সুয়ারেজের লাইন বিস্ফোরিত হয়ে অন্তত সাত জন আহত হয়েছেন। এ ঘটনায় চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে ওই সড়কের এক পাশ। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বংশালের আরমানিটোলা মাঠের পশ্চিম পাশের সড়কে হঠাৎ এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ওই সড়কের নিচে থাকা একটি ম্যানহোল। এতে সাত জন আহত হন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর ছিল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেছেন।

গুরতর আহতরা হলেন- আব্দুর রব, নোয়াব আলী ও সিরাজ। তারা তিন জন বর্তমানে ওই হাসপাতালেই ভর্তি আছেন। বাকি চার জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের অপারেটর আনিস জানান, সড়কের নিচে থাকা ওই ম্যানহোলে গ্যাস জমেছিল। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

আগের সংবাদসরকারের ছত্রছায়ায় হচ্ছে নারী নির্যাতন: ফখরুল
পরবর্তি সংবাদসংঘাত বন্ধে একসঙ্গে কাজ করবে তুরস্ক-ইইউ