
আন্তর্জাতিক ডেস্ক:
স্কনিজের করোনাভাইরাসে আক্রান্ত হওয়াকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৭ অক্টোবর বুধবার রাতে হোয়াইট হাউস থেকে প্রচারিত বিজ্ঞাপনধর্মী এক ভিডিও বার্তায় নিজের এমন মনোভাবের কথা জানান তিনি।
ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘আমি এতে আক্রান্ত হয়েছি। এটি ঈশ্বরেরই আশীবার্দ বলে মনে হচ্ছে। এই আশীর্বাদ ছদ্মবেশ ধরে এসেছে।’
আক্রান্ত হওয়ার পর নিজে যে চিকিৎসা পেয়েছেন সব মার্কিন নাগরিকও যেন একই চিকিৎসা পায় সেই প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।
করোনা সংক্রমণের জন্য এদিন ফের চীনকে দায়ী করেন ট্রাম্প। মার্কিন নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, যা ঘটেছে সেটি আপনাদের দোষ নয়। এটি চীনের দোষ আর তারা বড় ধরনের মূল্য দিতে যাচ্ছে।
