নতুন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন

ফাতেহ ডেস্ক:

নতুন অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এ এম আমিন উদ্দিন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি জনাব এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার, মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন।

দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন তিনি। এ এম আমিন উদ্দিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির টানা দু’বারের সভাপতি। অ্যাটর্নি জেনারেল একটি সাংবিধানিক পদ। সরকারকে সংবিধান, আন্তর্জাতিক চুক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আইনগত পরামর্শ দিয়ে থাকেন অ্যাটর্নি জেনারেল।

আগের সংবাদমসজিদে বিস্ফোরণে তিতাস-বিদ্যুৎ-মসজিদ কমিটির অবহেলা পেয়েছে সিআইডি
পরবর্তি সংবাদসরকারের পালানোর পথ নেই : মির্জা ফখরুল