সরকারের পালানোর পথ নেই : মির্জা ফখরুল

ফাতেহ ডেস্ক:

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার শুধু নারী ও শিশু নয়, গোটা বাংলাদেশকেই ধর্ষণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের পালানোর পথ নেই বলেও মন্তব্য করেন তিনি।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ শিরোনামে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

এ অনুষ্ঠানে ধর্ষণবিরোধী চলমান আন্দোলন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই আন্দোলন ছড়িয়ে পড়বে সারা দেশে। আমি বিশ্বাস করি, এই দেশের মানুষ অন্যায় অত্যাচারের কাছে মাথা নত করেনি, এখনো করবে না। এই দেশের মানুষ কোনো একনায়কতন্ত্র স্বৈরাচারকে মেনে নেয়নি।

আজ দেশ ও জাতি মহাসংকটে। এই সংকট তাদের অস্তিত্বের সংকট। স্বাধীনতা সংগ্রামের বহু আগে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের মা-বোনরা অধিকার আদায়ে সংগ্রাম করেছে, তাতে তারা সফল হয়েছে। লড়াই করছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন নারী। তিনি গণতন্ত্র ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করে যাচ্ছেন। এই লড়াইয়ে আমরা জয়ী হবো পরাজিত হবে স্বৈরাচার ও নির্যাতনকারীরা।’

আগের সংবাদনতুন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন
পরবর্তি সংবাদশিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ২ দিন হচ্ছে