ইজরাইলের জন্য আকাশসীমা মুক্ত করে দিলো জর্ডান

আন্তর্জাতিক ডেস্ক:

ইজরাইলি বিমান চলাচলের জন্য সৌদি আরবের পর জর্ডান নিজ দেশের আকাশসীমা মুক্ত করে দিয়েছে। বৃহস্পতিবার ইজরাইল ও জর্ডানের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ইজরাইলি ব্রডকাস্টিং কর্পোরেশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।

এই চুক্তির ফলে আরব বিশ্বের আকাশপথ ব্যবহার করে ইজরাইলি বিমান ইউরোপ ও উত্তর দক্ষিণ আমেরিকার দেশগুলোতে অতিস্বল্প সময়ে ভ্রমণ করতে পারবে। অর্থাৎ এখন থেকে আর এসব দেশ যেতে হলে ইজরাইলি বিমানকে অনেক পথ ঘুরতে হবে না।

খবরে বলা হয়, উভয় দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তিটি কয়েক বছরের জন্য করা হয়েছে। চুক্তির ফলে ইজরাইলের জ্বালানি খরচ অনেক কমে যাবে ফলে বিমান ভাড়াও অনেক কমানো হবে।

 

আগের সংবাদএবার যশোরে এমকে পরিবহনে ধর্ষণের শিকার নারী
পরবর্তি সংবাদএফ-৩৫ যুদ্ধবিমান কিনতে যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করেছে কাতার