
আন্তর্জাতিক ডেস্ক:
নাগরিকদের বেসরকারি উদ্যোগে হজে যাওয়া বন্ধ করে দিল চীন সরকার। একমাত্র চীনা ইসলামিক অ্যাসোসিয়েশন ছাড়া মক্কায় হজ যাত্রার আয়োজন করতে পারবে না কোনো সংস্থা। আগামী ১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে এই নতুন নিয়ম। খবর চীনের সরাকরি মুখপত্র গ্লোবাল টাইমসের।
চীনে বর্তমানে বসাবস করেন ২ কোটি মুসলিম। এদের বেশিরভাগটাই উইঘুর ও হুই প্রজাতির। প্রতিবছর চীন থেকে সৌদি আরবে হজে যান ১০,০০০ মুসলিম। চীনে বর্তমানে বসাবস করেন ২ কোটি মুসলিম। এদের বেশিরভাগটাই উইঘুর ও হুই প্রজাতির। প্রতিবছর চীন থেকে সৌদি আরবে হজে যান ১০,০০০ মুসলিম।
উল্লেখ্য, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ জিনজিয়াং প্রদেশে বাস করেন প্রায় ১ কোটি উইঘুর মুসলিম। অভিযোগ উঠেছিল, ওইসব মুসলিম অধিবাসীর ধর্ম পালনে বাধা দিচ্ছে চীন সরকার। বহু মুসলিমকে ক্যাম্পেও রাখা হয়েছে। পাশাপাশি এও অভিযোগ ওঠে, জিনজিয়াংয়ে হান চীনাদের বসতি গড়ে দিয়ে এলাকার জনবিন্যাস বদলে দিচ্ছে সরকার।
