পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান করোনায় আক্রান্ত

ফাতেহ ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বয়স বিবেচনায় তিনি সিএমএইচে ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) পরপরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান করোনা পজিটিভ। তেমন কোন শারীরিক সমস্যা নেই। তবে বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় তিনি সিএমএইচ-এ ভর্তি হন। তার আশু রোগ মুক্তির জন্য তিনি দেশবাসীসহ সকলের নিকট দোয়া চেয়েছেন।

আগের সংবাদভিয়েতনামে বন্যায় ২৩ জনের মৃত্যু
পরবর্তি সংবাদধর্ষণের ক্ষেত্রে মানুষটা পশু হয়ে যায়: প্রধানমন্ত্রী