ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে গেজেট প্রকাশ

ফাতেহ ডেস্ক:

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের গেজেট প্রকাশ করেছে সরকার। মঙ্গলবার সংসদবিষয়ক বিভাগ থেকে গেজেটি প্রকাশ করা হয়।

এর আগে সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশে সই করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

গতকাল সোমবার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০০০’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখার পাশাপাশি আরও দুটি সংশোধনী আনা হচ্ছে। এর মধ্যে একটি হলো যৌতুকের ঘটনায় মারধরের ক্ষেত্রে (ধারা ১১-এর গ) সাধারণ জখম হলে তা আপসযোগ্য হবে। এ ছাড়া এই আইনের চিলড্রেন অ্যাক্ট-১৯৭৪-এর (ধারা ২০-এর ৭) পরিবর্তে শিশু আইন ২০১৩ প্রতিস্থাপিত হবে।

আগের সংবাদনবীকে নিয়ে কটুক্তি, যশোর জেলা ইমাম পরিষদের বিক্ষোভ
পরবর্তি সংবাদযুদ্ধবিরতিতে আফগান-তালেবান কাউকে রাজি করাতে পারেনি যুক্তরাষ্ট্র