করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

ফাতেহ ডেস্ক:

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ করোনায় আক্রান্ত হয়েছেন।

জানা গেছে, গত কয়েকদিন যাবত শারীরিক অসুস্থতা বোধ করায় করোনা পরীক্ষা করান তিনি। পরে রিপোর্টে করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।

শনিবার (১৭ অক্টোবর) তথ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তথ্যমন্ত্রীর শারীরিক অবস্থা ভালো আছে। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আগের সংবাদবিদ্যুৎচালিত যানবাহনের ব্যবহার বাড়াতে নীতিগত সমর্থন দরকার: নসরুল হামিদ
পরবর্তি সংবাদবরিশালে মডেল মসজিদ নির্মাণ কাজ শুরু