২০২১ সালের ৩০ মার্চ তাকমীল পরীক্ষা

ফাতেহ ডেস্ক:

১৪৪২ হিজরী/২০২১ ঈসাব্দের দাওরায়ে হাদীসের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। এ বারের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা শুরু হবে মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১ ঈসাব্দ; শেষ হবে ৮ এপ্রিল ২০২১ ঈসাব্দ, বৃহস্পতিবার।

আজ ২২ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আল-হাইআতুল উলয়া বাংলাদেশের অফিস সম্পাদক মু: অছিউর রহমান।

জানা গেছে, সভার শুরুতে সাবেক চেয়ারম্যান মরহুম শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী সাহেব রহ. এর মাগফিরাত ও রফয়ে দারাজাতের জন্য দুআ হয়। এরপর নবনির্বাচিত চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান সাহেব দায়িত্বভার গ্রহণ করেন। তার দায়িত্ব গ্রহণে আল-হাইআতুল উলয়ার সদস্যগণ তাকে মুবারকবাদ জানান এবং তার সাফল্য কামনা করে দু‘আ করেন।

আগের সংবাদ`আগামী বছর পর্যন্ত পিয়াজের দাম ৫৫ টাকার নিচে নামবে না’
পরবর্তি সংবাদনৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার