আজারবাইজানের ঐতিহাসিক মসজিদকে শূকরের খামারে পরিণত করেছিল আর্মেনিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

আর্মেনিয়ার দখলকৃত আজারবাইজানের জাঙ্গিলান শহরের ঐতিহাসিক একটি মসজিদকে শূকরের খামারে পরিণত করা হয়েছিল। কারাবাখের দখলদার আর্মেনিয়া থেকে যা ২০ অক্টোবর মুক্ত করা হয়। খবর ইয়েনি শাফাক।

খবরে বলা হয়, মোবাইলে ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে, আজারবাইজানের সেনারা ইসলামি স্থাপনায় প্রবেশের সময় সেখানে শূকরের খামারের সামনে পড়েন।

ভিডিওতে আরো দেখা গেছে যে মসজিদটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

নাগার্নো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা ১৯৯০’র দশক থেকে নিয়ন্ত্রণ করছে। এবার নিজেদের এই ভূখণ্ড দখলে নিতে সেপ্টেম্বরের ২৭ তারিখ থেকে আর্মেনিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করে আজারবাইজান।

আগের সংবাদলিবিয়ার যুদ্ধবিরতি চুক্তি উচ্চপর্যায় থেকে করা হয়নি: এরদোগান
পরবর্তি সংবাদমারা গেছে আ’লীগ নেতার বাসায় নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী