
ফাতেহ ডেস্ক:
ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে, তাদের সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার নিজ নির্বাচনী এলাকার বসুরহাট ও কবিরহাটে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে তিনি এ আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অদম্য গতিতে এগিয়ে যাওয়া যাদের গাত্রদাহ সৃষ্টি করেছে তারা নানান অপকৌশলে দেশকে পিছিয়ে দিতে চায়। তাদের অপকৌশলের একটি হচ্ছে হিন্দু-মুসলমান বৈরিতা সৃষ্টি করা।
সেতুমন্ত্রী বলেন, সংখ্যালঘু বলে আপনারা নিজেদের দুর্বল ভাববেন না। আমরা প্রতিবেশী, আমরা একে অপরের সহমর্মী। আমরা একই দেশের নাগরিক হিসেবে রাষ্ট্রের সংবিধানে আপনার যে অধিকার-আমারও সেই অধিকার।
এ সময়ে সামাজিক যােগাযােগ মাধ্যম ব্যবহার করে নানা ধরণের মিথ্যাচার বা উস্কানীমূলক পোস্ট না দেয়ার জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আহবান জানান তিনি।
