ফরাসি রাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক:

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইসলামকে কটাক্ষ করে অবিবেচকের মতো মন্তব্য করে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান। খবর আনাদোলুর।

বিবৃতিতে বলা হয়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাণ্ডজ্ঞানহীন মন্তব্যে বিশ্বে বিভিন্ন দেশের মতো পাকিস্তানেও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে শাহ মেহমুদ কুরেশি আরও উল্লেখ করেন, বিশ্বের কোটি কোটি মুসলিমের ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার অধিকার কারও নেই। তিনি জাতিসংঘকে এ ধরনের ঘৃণাবিদ্বেষ ছড়ানোর বিষয়ে পদক্ষেপ নেয়ার দাবি জানান।

আগামী বছরের ১৫ মার্চে অনুষ্ঠিতব্য ওআইসির বার্ষিক সভায় ইসলামফোবিয়া নিয়ে আলোচনা করারও প্রস্তাব করেছে পাকিস্তান।

আগের সংবাদআর্মেনিয়া-আজারবাইজানের তৃতীয় যুদ্ধবিরতিও টিকলো না
পরবর্তি সংবাদআগামী পাঁচ দিন ইন্টারনেটের গতি কম থাকতে পারে