মহানবীর সা. অবমাননার প্রতিবাদে ইসলামী ছাত্র মজলিসের বিক্ষোভ

ফাতেহ ডেস্ক:

ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবীর সা. অবমাননার প্রতিবাদে ঢাকায় ইসলামী ছাত্র মজলিসের বিক্ষোভ-মিছিল আজ বাদ আসর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি ইমরান হোসাইনের সভাপতিত্বে ও অনুষ্ঠিত সভাপতি মুহাম্ম্দ ইসমাইল খন্দকারের পরিচালনায় অনুষ্ঠিত মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর।

অন্যাণ্যের মধ্যে বক্তব্য রাখের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মোঃ আবদুল জলিল, এডভোকেট তাওহিদুল ইসরাম তুহিন, মাওলানা ইলিয়াস আহমদ, সাবেক সেক্রটারী জেনারেল সেলিম হোসাইন, মাওলানা আবদুল হক আমিনী, আহসান আহমদ খান, মো: আবু সালেহ প্রমুখ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাবের সমানে থেকে শুরু হয়ে হাবকোর্র মোড় ঘুরে পল্টন মোড়ে এসে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবীর সা. অবমাননার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ফরাসী প্রেসিডেন্ট ইনামুয়েল ম্যাক্রকে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এবং বাংলাদেশ সরকারকে অনুষ্ঠানিকভাবে ফরাসী রাষ্ট্রদূতকে ডেকে মহানবীর সা. অবমাননার প্রতিবাদ জানানোর দাবী জানান।

আগের সংবাদ‘রাষ্ট্রীয়ভাবে মহানবী সা. এর অবমাননার কড়া প্রতিবাদ জানাতে হবে’
পরবর্তি সংবাদনবীবিদ্বেষী ফ্রান্সকে সর্বাত্মকভাবে বয়কট করুন: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি