রফতানির চাহিদা বাড়ছে তুরস্কের ডিসপোজেবল জায়নামাজের

আন্তর্জতিক ডেস্ক:

তুরস্ক এবং মধ্যপ্রাচ্য কিছু আরব দেশসমূহে করোনার ভাইরাসের প্রাদুর্ভাবের সময় ডিসপোজেবল জায়নামাজের ব্যবহার বেড়েছে। তাই বেড়েছে রফতানির চাহিদাও। খবর ইকনা।

তুরস্ক বর্তমানে বেশ কয়েকটি দেশে ডিসপোজেবল জায়নামাজ রফতানি করছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক এবং কাতারে এসকল ডিসপোজেবল জায়নামাজ আমদানির ক্ষেত্রে শীর্ষে রয়েছে।

এই জায়নামাজগুলোর দৈর্ঘ্য ১১৫ সেমি এবং প্রস্থ ৬০ সেমি। এটি কেবল করোনার প্রাদুর্ভাবের সময় নয়, বরং ভ্রমণ এবং পিকনিকের সময়ও এটি ব্যবহার করা যাবে।

আগের সংবাদযুক্তরাষ্ট্রে নির্বাচন: সিংহভাগ মুসলিম ভোটারই ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষে
পরবর্তি সংবাদহিলিতে হিন্দুদের ধর্মীয় স্থান অধিগ্রহণের প্রতিবাদে অবস্থান ধর্মঘট