তৌহিদি জনতার অংশগ্রহণে হেফাজতের ঘেরাও কর্মসূচী শুরু

ফাতেহ ডেস্ক:

রাসূল সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের ঘটনায় তৌহিদি জনতার অংশগ্রহণে শুরু হয়েছে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচী।

আজ সোমবার বেলা ১১টার আগ থেকেই হাজারো তৌহিদি জনতা জড়ো হতে থাকে বায়তুল মোকাররম চত্বরে। এগারোটা থেকে শুরু হয় বক্তব্য।

বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, আমার রাসুলের অবমাননা আমরা কোনোভাবেই সহ্য করব না। আমরা দূতাবাসের একটা একটা ইট খুলে ফেলবো যদি ক্ষমা না চাওয়া হয়।

হেফাজতের ঢাকা মহানগরির দায়িত্বশীল আল্লামা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে অনুষ্ঠিত ঘেরাও কর্মসূচীতে বক্তব্য রাখছেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবদুর রব ইউসুফীসহ অন্যান্য নেতারা।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় এক জরুরি মিটিং অনুষ্ঠিত হয়।

মিটিংয়ে সোমবারের কর্মসূচি বাস্তবায়নে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে- ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে ৮টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। প্রতি গ্রুপে ৭জন প্রতিনিধি থাকবে। পয়েন্টগুলোর অধিনে এলাকাগুলোতে পোস্টার, লিফলেট বিতরণ, মাইকিং করা হবে। ৮টি পয়েন্ট হলো- উত্তরা, বারিধারা, যাত্রাবাড়ি, কামরাঙ্গিচর, মোহাম্মদপুর, মিরপুর, সাভার, নারায়ণগঞ্জ।

আগের সংবাদকরোনা এবং ডিসপোজেবল জায়নামাজে তুরস্কের ব্যবসা
পরবর্তি সংবাদম্যাক্রোঁ ক্ষমা না চাইলে এরচেয়েও ভয়াবহ আন্দোলন হবে: মাহফুজুল হক