
ফাতেহ ডেস্ক: দেশের বিভিন্ন জেলায় তাপপ্রবাহে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। রোদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম।
বিকেল ৩টায় পঞ্চগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
সুনামগঞ্জে হাওর এলাকায় খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। সবচেয়ে বিপাকে পড়েছেন শিশু, বৃদ্ধ ও শ্রমজীবী মানুষ। সেই সঙ্গে, লোডশেডিং বাড়িয়েছে ভোগান্তির মাত্রা।
কুড়িগ্রামেও তাপপ্রবাহের কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিভিন্ন বয়সী লোকজন। গরমের কারণে আমন চাষের জন্য মাঠে কাজ করতে পারছেন না দিনমজুররা।
