
ফাতেহ ডেস্ক:
ফিলিপাইনে টাইফুন গনির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় লন্ডভন্ড হয়ে গেছে উপকূলীয় এলাকা। ভূমিধসের ঘটনাও ঘটেছে। পাথরে চাপা পড়েছে অন্তত তিনশ’ বাড়ি। ঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসের পাশাপাশি দেখা দিয়েছে বন্যা।
রোববার ভোরে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লুজন দ্বীপে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। এসময়, ঝড়টির গতিবেগ ছিল ঘন্টায় ২০৫ থেকে আড়াইশো কিলোমিটার।
এদিকে, তুরস্কের শক্তিশালী ভুমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ জনে। ধ্বংসস্তুপের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনো অভিযান চলছে।
