
ফাতেহ ডেস্ক:
তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে যাবো। আমরা চাই নির্বাচনের দিন পার হওয়ার পর সব ভোট গণনা বন্ধ করতে।
মধ্যরাতের ব্রিফিংয়ে ট্রাম্প আরো বলেন, আমরা জিতব এবং আমরা এরই মধ্যে জিতে গেছি। পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলিনা, অ্যারিজোনাসহ গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে তার দল এগিয়ে আছে। জো বাইডেন এসব অঙ্গরাজ্যে তাকে ছুঁতে পারবে না।
তিনি বলেন, ভোটের দিনের পরে ডাকযোগে ভোট নেয়া ও ভোট গণনা অবৈধ। এটি ডেমোক্র্যাটিক পার্টির ভোট জালিয়াতির চক্রান্ত। ভোট গণনা বন্ধে তিনি সুপ্রিম কোর্টে আবেদন করতে যাচ্ছেন।
ট্রাম্প এমন এক সময় এই ঘোষণা দিলেন, যখন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোটের দৌঁড়ে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রায় সমানে সমান। তার এ ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফল দীর্ঘমেয়াদি জটিলতায় পড়বে বলে মনে করা হচ্ছে।
২০২০ সালের নির্বাচনে কয়েক কোটি মানুষ ভোট দিয়েছে, যা এখনো গণনা চলছে।
