রাজধানীতে প্রকাশ্যে মদপান করায় আটক ৩

ফাতেহ ডেস্ক:

রাজধানীতে প্রকাশ্যে মদপানরত অবস্থায় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।  বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাবি কর্তৃপক্ষ তাদের আটক করে শাহবাগ থানায় সোপর্দ করে। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই তিন ব্যক্তি মদ পান করছিলেন।

ঢাবি প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে শহীদ মিনারের বাউন্ডারির দেয়ালে বসে মদ খাচ্ছিলেন এই তিনজন।  বিষয়টি নজরে এলে থানায় খবর দেয়া হয়।  পরে শাহবাগ থানা পুলিশ এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

আটককৃতরা হলেন- মোহাম্মদ রনি (২৪), নাসির উদ্দিন (২৮) এবং মামুন। এদের মধ্যে রনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, নাসির বিশ্ববিদ্যালয়ের কর্মচারির ছেলে এবং মামুন শহীদ মিনার এলাকায় নৈশপ্রহরীর দায়িত্বে নিয়োজিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, শহীদ মিনার এলাকায় মাদক গ্রহণ ও বহনের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় আমরা তিনজনকে আটক করে প্রশাসনের হাতে হস্তান্তর করেছি। এরমধ্যে একজন মন্ত্রণালয়ের পক্ষ থেকে শহীদ মিনার রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্মী। বাকি দুইজন বহিরাগত।

আগের সংবাদডিসেম্বরে তিন চিল্লার সাথীদের জোড়, জানা যাবে ইজতেমার সিদ্ধান্ত
পরবর্তি সংবাদএগিয়ে গেলেন বাইডেন