গর্বিত আজারবাইজান : ‘২৮ বছর পর আজান ধ্বনিত হবে শুশা শহরে’

আন্তর্জাতিক ডেস্ক:

নাগার্নো-কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহর শুশা ২৮ বছর আর্মেনিয়ার দখল থেকে মুক্ত করেছে আজারবাইজান। ২৭ সেপ্টেম্বর শুরু হওয়া যুদ্ধে এটা অন্যতম বড় জয় হিসেবে দেখছে দেশটি। খবর টিআরটি ওয়ার্ল্ড।

আজ রোববার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, ‘২৮ বছর পর আবারো শুশা শহরে আজানের ধ্বনি শোনা যাবে।’

শুশা শহরটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত। এটি আর্মেনিয়দের দখলে থাকা নাগার্নো-কারাবাখের রাজধানী স্টেপনোকার্ট (খানাকেন্দি) থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া শুশা শহরের ভেতর দিয়েই মূল আর্মেনিয়ার সাথে যোগাযোগ রক্ষা করতে একমাত্র সড়ক অবস্থিত।

আগের সংবাদপরকিয়া করায় ফ্রান্সের সেই পাদ্রীকে গুলি করা হয়েছিল
পরবর্তি সংবাদসংসদে নবিজির অবমাননায় নিন্দা প্রস্তাব আনতে বিএনপি সাংসদের দাবি