
আন্তর্জতিক ডেস্ক:
ইজরাইলের প্রতি অবৈধ সমর্থন বন্ধে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার ইসলামিক সংগঠনগুলি। একই সঙ্গে সমস্ত জাতির সার্বভৌমত্ব স্বীকৃত নিশ্চিত করার তাগিদ দিয়েছে ইসলামিক সংগঠগুলি।
মালয়েশিয়ার ইসলামিক পরামর্শক সংস্থার পরিষদের প্রধান মোহাম্মদ আজমি আবদুল হামিদে এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেনকে ফিলিস্তিন সংগ্রামে-এর ভূমিকা পর্যালোচনা করতে এবং ইজরাইলের প্রতি সমর্থন প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি’।
ইজরাইল পুরোপুরি ফিলিস্তিনকে দখল করে নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
