মাস্ক না পরায় বরিশালে ৩৩ জনকে জরিমানা

ফাতেহ ডেস্ক:

দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ ঠেকানোর লক্ষ্যে বাধ্যাতামূলক মাস্ক ব্যবহারে সরকারী নির্দেশনা না মানায় বরিশালে অভিযান চালিয়ে ১১ পথচারীকে ৫ হাজার ৬শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার জেলা প্রশাসনের পৃথক দুটি ভ্রাম্যমান আদালত নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার বিশ্বাস সাংবাদিকদের জানান, শীতে করোনার দ্বিতীয় দফা প্রকোপ ঠেকাতে সরকার ঘরের বাইরে সর্বসাধারনের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। এরপরও অনেকেই মাস্ক না পড়ে রাস্তাঘাটে চলাফেরা করছেন। জনসাধারনের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে বুধবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজ এবং মো. আব্দুল হাইয়ের নেতৃত্বে নগরীতে পৃথক দুটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ওই দুটি ভ্রাম্যমান আদালত নগরীর চকবাজার, সদর রোড, বটতলা বাজার ও বাংলাবাজার এলাকায় মাস্ক বিহীন ১১জনকে ৫ হাজার ৬শ’ টাকা জরিমানা করেন।

এছাড়াও জেলার বাবুগঞ্জ উপজেলায় বুধবার ৬ জনকে তিন হাজার টাকা, গৌরনদী উপজেলায় মাস্ক না পড়ায় ৬ জনকে ২ হাজার টাকা, হিজলায় ১০ জনকে ২ হাজার টাকা এবং বানারীপড়ায় ৩ জনকে ৪শ’ টাকা জরিমানা করা হয়েছে বলে জেলা প্রশাসনের দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আগের সংবাদমসজিদ এবং ইমামদের নিয়ে নতুন পরিকল্পনা জার্মানির
পরবর্তি সংবাদবেফাকের বাংলা পাঠ্যপুস্তক সংশোধন করা হচ্ছে: মহাপরিচালক