
ফাতেহ ডেস্ক:
২০২০ সালে সংশোধিত হওয়া বেফাক বোর্ড প্রণীত বাংলা, ইংরেজি ও অংক বইয়ে শিরক ও ইসলামবিরোধী বিষয়াদি ঢোকানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগটি আংশিক স্বীকার করেছেন বেফাকের মহাপরিচালক অধ্যাপক যুবায়ের আহমদ চৌধুরী।
আজ বুধবার মাগরিবের পর ফাতেহ টুয়েন্টি ফোরকে তিনি বলেন, ‘আসলে শিরক না, ইসলাম বিরোধী লেখা ছিল বইগুলোতে। এগুলো অনেক আগের। আমরা সংশোধন করছি বিষয়গুলো।’
নতুন বছরে সংশোধিত ছাপা আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘একসঙ্গে সবগুলো সংশোধন করা সম্ভব না। ধীরে ধীরে আমারা সংশোধন করছি। নতুন করে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে, সতর্কতার সঙ্গেই করা হচ্ছে।’
রাকিব/
