বাংলাদেশের নির্বাচন থেকে যুক্তরাষ্ট্রের অনেক কিছু শেখার আছে: সিইসি

ফাতেহ ডেস্ক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘বাংলাদেশের নির্বাচন থেকে অনেক কিছু শেখার আছে যুক্তরাষ্ট্রের। তাদের ভোট গণনা করতে লাগে পাঁচ দিন। আমাদের ৩-৪ মিনিটেই শেষ হয়ে যায়।’

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে উত্তরার আইইএস স্কুল কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে এসব কথা বলেন তিনি ।

প্রধান নির্বাচন কমিশনার জানান, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ভোট ভালো হচ্ছে। তিনি ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের অভিযোগ সঠিক নয়, ভোট ভালো হচ্ছে। কোনো কোনো কেন্দ্রে বিএনপি নিজেই এজেন্ট দেয়নি। আমি সকাল থেকে প্রিসাইডিং অফিসার এবং কন্ট্রোলরুমের মাধ্যমে খোঁজখবর নিয়েছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা নির্বাচন পরিপন্থী কোনো ঘটনা ঘটেনি।

এর আগে, ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, কেন্দ্র থেকে আওয়ামী লীগের লোকজন তাঁদের পোলিং এজেন্টদের মারধর করে বের করে দিচ্ছে। ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। আর এসব কাজে সহযোগিতা করছে পুলিশ।

আগের সংবাদআত্নসমর্পণ করলো ৩৪ জলদস্যু, সুস্থ জীবনে ফিরে আসার প্রত্যয়
পরবর্তি সংবাদসাকিবকে দিয়ে কালীপূজা উদ্বোধন করাচ্ছে কলকাতা!