করোনায় মারা গেলেন বিএনপির সাবেক এমপি

ফাতেহ ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক সংসদ সদস্য (এমপি) আবু হেনা। তিনি রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার দুপুরে তার মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার তিনি চিকিৎসার জন্য এই হাসপাতালে ভর্তি হন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক আল এমরান চৌধুরী বলেন, সাবেক এমপি আবু হেনা কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেবিনে চিকিৎসাধীন ছিলেন। আজ তার হার্ট অ্যাটাক হয় এবং তিনি আর রিকভার করতে পারেননি।

উল্লেখ্য, ১৯৯৬ ও ২০০১ সালে রাজশাহী-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন আবু হেনা।

আগের সংবাদযুবলীগের কমিটিতে নতুন মুখ যারা
পরবর্তি সংবাদসশস্ত্রবাহিনীতে করোনায় ১৯৯ জনের মৃত্যু