
ফাতেহ ডেস্ক:
তুর্কি পণ্য বয়কটের কথা অস্বীকার করে দেশটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।
শনিবার জি২০ সম্মেলনের সাইডলাইনে রয়টার্সকে দেয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি। তিনি বলেন, সৌদি আরব অনানুষ্ঠানিকভাবে তুর্কি পণ্য বয়কট করছে এমন কোনও তথ্য-উপাত্ত নেই।
উল্লেখ্য, সৌদি-তুরস্ক মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশ দুটির অবস্থা একেবারে বিপরীত মেরুতে। সৌদি আরব তুরস্কের পণ্যের ওপর অলিখিত বয়কট জারি করে রেখেছে। তুরস্কে ভ্রমণে যেতেও নাগরিকদের নিরুৎসাহিত করা হচ্ছে।
