অর্থ পাচারকারীরা জাতীয় শত্রু: হাইকোর্ট

ফাতেহ ডেস্ক:

বিদেশে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সাথে বিশ্বের বিভিন্ন জায়গায় অর্থ পাচারকারী যাবতীয় তথ্য চেয়েছে আদালত।

আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে বিদেশে অর্থপাচারের সাথে জড়িত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকা জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। পররাষ্ট্র সচিব, দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ (রোববার) দুপুরে হাইকের্টের বিচারপতি নাজমুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেল এর ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুলসহ এই আদেশ দেন।

হাইকোর্টের মন্তব্য, যারা মানিলন্ডারিং করছে তারা দেশ ও জাতির শত্রু। তারা দেশের সঙ্গে বেইমানি করছে। মানিলন্ডারিং দূর্নীতি রোধ করতে হবে। অবৈধভাবে কোন লেনদেন করা যাবেনা।

আগের সংবাদ২৫ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা
পরবর্তি সংবাদকরোনা নিয়ে হাসপাতালে সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ