
ফাতেহ ডেস্ক: গুপ্তধন থাকার খবরে চলছে রাজধানীর মিরপুরের খালি করা বাড়িটিতে খোঁড়াখুঁড়ি। বেলা সাড়ে ১০টায় শুরু হওয়া খোঁড়াখুঁড়ির কাজে উপস্থিত আছেন বাড়ির মালিকপক্ষ, ম্যাজিস্ট্রেট ও পুলিশ।
এদিকে, কয়েকজন দাবি করেছেন, সেখানে রয়েছে তাদের পূর্বপুরুষের মূল্যবান সম্পদ। এ নিয়ে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন বাড়ির এক মালিক।
এরইমধ্যে বিদায় করে দেয়া হয়েছে বাড়ির সব ভাড়াটিয়াকে। গুপ্তধনের গুজব ছড়িয়ে পড়ায় গতকাল বাড়িটি ঘিরে উৎসুক জনতার ভিড় দেখা যায়।
