হাজী সেলিমের স্ত্রী মারা গেছেন

ফাতেহ ডেস্ক:

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য (এমপি) হাজী সেলিমের স্ত্রী গুলশানারা সেলিম আর নেই। রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

জানা গেছে, কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন গুলশানারা সেলিম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

হাজী সেলিমের ব্যক্তিগত কর্মকর্তা সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সোমবার বাদ আসর চক বাজার জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এর পর তাকে দাফন করা হবে।

আগের সংবাদআফগানিস্তানের পূর্বাঞ্চলে দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণ; বহু হতাহত
পরবর্তি সংবাদএমসি কলেজে গণধর্ষণের আসামিদের ডিএনএ মিলেছে