টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৪

ফাতেহ ডেস্ক:

টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে ৪ দিনমজুর নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ কামাল হোসেন।

তিনি জানান, এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে তিনি তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানাতে পারেননি।

আগের সংবাদরাজাকারদের তালিকা করতে আইন অনুমোদন
পরবর্তি সংবাদদুপুর ১২টায় জরুরি সংবাদ সম্মেলনে আসছেন চরমোনাই পীর