দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল ফের বন্ধ

ফাতেহ ডেস্ক:

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আবারো ফেরি চলাচল বন্ধ করেছে ঘাট কর্তৃপক্ষ।

সোমবার রাত ৯টা ৪৫ মিনিট থেকে মাঝ নদীতে কুয়াশায় ফেরির মার্কিং বাতির অস্পষ্টতার কারণে দুর্ঘটনা এড়াতে এ নৌরুট বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ রনি বলেন, সন্ধ্যার পর থেকে পদ্মা নদীতে কুয়াশার প্রকোপ বেড়ে যায়। রাত সাড়ে ৯টার দিকে কুয়াশার প্রকোপ বাড়ায় ফেরির মার্কিং অস্পষ্টতার কারণে মাঝ নদীতে চারটি ফেরি নোঙর করে রাখে। পরে দুর্ঘটনা এড়াতে রাত ৯টা ৪৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

একই কারণে গত সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

আগের সংবাদশীর্ষস্থানীয় আলেমদের নামে মামলা অত্যন্ত দুঃখজনক: জামায়াত
পরবর্তি সংবাদভয়ংকর করোনায় বিশ্বে আক্রান্ত ছয় কোটি ৮৫ লাখ