হেফাজত নেতাদের কথায় বঙ্গবন্ধুর সম্মানহানি হবে না: প্রাণিসম্পদ মন্ত্রী

ফাতেহ ডেস্ক:

আওয়ামী লীগ হেফাজতের সঙ্গে কোনো প্রকার সমাঝোতা করেনি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, ‘হেফাজতের সঙ্গে কোনো প্রকার সমাঝোতা করেনি আওয়ামী লীগ। এমনকি হেফাজতের বিরুদ্ধে যে মামলাগুলো দায়ের করা হয়েছিল, তা প্রত্যাহারও করা হয়নি। সরকার তার নিজস্ব প্রক্রিয়ার মধ্য থেকে সমাধান করেছে।’

জাগো নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সম্প্রতি হেফাজতের মধ্যে জামায়াত ঢুকে গেছে। হেফাজতের নেতৃত্বে কেউ কেউ এসেছেন, যারা ২০ দলীয় জোটেও আছেন। তার মানে ২০ দলীয় জোটের নেতারাও হেফাজতের মধ্যে প্রবেশ করেছেন। কোনো আন্দোলন করে সরকারকে বিব্রত করতে পারেনি বিএনপি-জামায়াত জোট। কিন্তু হেফাজত নিয়ন্ত্রণ করে তারা সরকারকে বিব্রত করতে চাইছে।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর একটি ছবি বা ভাস্কর্য দেখলে আমরা, নতুন প্রজন্ম উজ্জীবিত হই। বঙ্গবন্ধুকে নিয়ে কে কোথায় কী বলল, তাতে আমাদের কিছুই যায়-আসে না। হেফাজত ইসলামের নেতারা কী বলছেন, তাতে বঙ্গবন্ধুর সম্মানহানি হবে বলে আমি মনে করি না।’

আগের সংবাদভয়ংকর করোনায় বিশ্বে আক্রান্ত ছয় কোটি ৮৫ লাখ
পরবর্তি সংবাদইজরাইলকে পরমাণু অস্ত্র ত্যাগের আহ্বান জানালো জাতিসংঘ